News Flash

Image

লোকসভা নির্বাচন : করিমগঞ্জে ড্রাই–ডের সময়সীমা বৃদ্ধি

করিমগঞ্জ (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জে আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ড্রাই–ডের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

নতুন নির্দেশিকানুসারে জেলায় ২৪ এপ্রিল বিকাল ৫–টা থেকে ২৬ এপ্রিল রাত ১০টা ৩০মিনিট পর্যন্ত ড্রাই–ডে বলবৎ থাকবে। নতুন আদেশে জেলাশাসক জানিয়েছেন, ৭ নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন সমস্ত ভোজনালয়, পানখানা, বিশ্রামালয় বা লোক জমায়েত স্থান রয়েছে সে সব স্থানে কোনও ধরনের মদ ও অন্য নেশাজাতীয় দ্রব্য বিতরণ বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি ২৪ এপ্রিল বিকাল ৫–টা থেকে ২৬ এপ্রিল রাত ১০টা ৩০মিনিট পর্যন্ত করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১২৩ করিমগঞ্জ উত্তর, ১২৪ করিমগঞ্জ দক্ষিণ, ১২৫ পাথারকান্দি এবং ১২৬ রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় অবস্থিত সমস্ত ধরনের দেশি-বিদেশি মদের দোকান, বার, ক্লাব, বন্ডেড ওয়্যারহাউস ইত্যাদি সম্পর্ণভাবে বন্ধ থাকবে।

ফলে ওই সময়কালে কেউ মদ বা যে কোনও নেশাজাতীয় দ্রব্য বিক্রি, বিতরণ, পরিবেশন বা সেবন করতে পারবেন না। এছাড়া, ভোট গণনার দিন ৪ জুন গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এবং যদি পুনর্ভোট হয়, তবে ওই দিনও এই বিধিনিষেধ বলবৎ থাকবে। আদেশ লঙ্ঘিত হলে আবগারি আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে সতর্ক করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top