News Flash

  • Home
  • দিনের খবর
  • যে প্রতিশ্রুতি দিচ্ছেন তা পূরণ করবেন না, এটাই মোদীর গ্যারান্টি : মল্লিকার্জুন খাড়গে
Image

যে প্রতিশ্রুতি দিচ্ছেন তা পূরণ করবেন না, এটাই মোদীর গ্যারান্টি : মল্লিকার্জুন খাড়গে

তিরুবনন্তপুরম, ২৪ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “গ্যারান্টি” শব্দবন্ধকেও কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, “তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন তা পূরণ করবেন না, এটাই মোদীর গ্যারান্টি।”

বুধবার সকালে তিরুবনন্তপুরমে এক সাংবাদিক সম্মেলনে খাড়গে বলেছেন, “নরেন্দ্র মোদী বলেছিলেন, তিনি প্রত্যেক পরিবারকে ১৫ লক্ষ টাকা দেবেন। কংগ্রেস বিদেশে যে কালো টাকা রেখেছে, তিনি তা ফিরিয়ে আনবেন। কোথায় সেই টাকা? তিনি বলেছিলেন কৃষকদের আয় দ্বিগুণ করবেন। কৃষকদের দ্বিগুণ আয় কোথায়?… এখন আবার বলছেন মোদীর গ্যারান্টি… মোদীর গ্যারান্টি কী? মোদীর গ্যারান্টি হল, তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন তা তিনি পূরণ করবেন না…এটাই মোদীর গ্যারান্টি।”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “অদৃশ্য ভোটারদের সমর্থন পেতে চলেছি আমরা, তাই কংগ্রেসের সমালোচনা করছেন প্রধানমন্ত্রী মোদী। কংগ্রেস যদি কিছুই না হয়, তাহলে আপনি কেন এত বিরক্ত হচ্ছেন? আপনার যদি এতই আত্মবিশ্বাস থাকে তবে কেন আপনি দুর্নীতিগ্রস্তদের নিজের দলে নিচ্ছেন?… এই লোকজন যখন কংগ্রেস অথবা অন্য কোনও রাজনৈতিক দলে থাকে তাঁরা খুব দুর্নীতিগ্রস্ত হয়।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top