News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে দুর্নীতি ও নকশাল হিংসা দমন করেছে বিজেপি সরকার : প্রধানমন্ত্রী
Image

ছত্তিশগড়ে দুর্নীতি ও নকশাল হিংসা দমন করেছে বিজেপি সরকার : প্রধানমন্ত্রী

সরগুজা, ২৪ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ে দুর্নীতি ও নকশাল হিংসা দমন করেছে বিজেপি সরকার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, যারা হিংসা ছড়ায় কংগ্রেস তাঁদের সমর্থন করছে, তাঁদের শহীদ বলছে। এই কংগ্রেসের সবচেয়ে বড় নেতা সন্ত্রাসীদের হত্যায় চোখের জল ফেলে। এই ধরনের কর্মকাণ্ডের কারণে কংগ্রেস দেশের আস্থা হারিয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী বুধবার ছত্তিশগড়ের সরগুজাতে এক নির্বাচনী জনসভা করেন, এই জনসভা থেকে জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেস শুধু আপনাদের সংরক্ষণ লুট করতে চায় না, তাঁদের অন্যান্য পরিকল্পনাও আছে, কংগ্রেসের উদ্দেশ্য ভালো নয়। তাদের উদ্দেশ্য, সংবিধান অনুযায়ী নয়, সামাজিক ন্যায়বিচার অনুযায়ী নয়। যদি কেউ আপনাদের সংরক্ষণ রক্ষা করতে পারে, তবে শুধুমাত্র বিজেপি তা করতে পারে।”

প্রধানমন্ত্রীর কথায়, “কয়েক বছর আগে, কংগ্রেস অন্ধ্রপ্রদেশে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করেছিল। তারপর সারা দেশে তা বাস্তবায়নের পরিকল্পনা করে কংগ্রেস। কংগ্রেস বলেছে যে এসসি/এসটি এবং ওবিসি কোটা চুরি করা উচিত এবং ধর্মের ভিত্তিতে কিছু লোককে সংরক্ষণ করা উচিত।” মোদী বলেছেন, “যখন কংগ্রেসের ইস্তেহার আসে, সেদিনই বলেছিলাম কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লীগের ছাপ রয়েছে।”

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top