News Flash

  • Home
  • দিনের খবর
  • গোলাঘাটের পুলিবর পুলিশ ছাউনির পুকুরে উদ্ধার জনৈক জওয়ানের মৃতদেহ
Image

গোলাঘাটের পুলিবর পুলিশ ছাউনির পুকুরে উদ্ধার জনৈক জওয়ানের মৃতদেহ

গোলাঘাট (অসম), ২২ এপ্রিল (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত পুলিবরে অবস্থিত পুলিশ ছাউনির একটি পুকুরে রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে এপিআরবিএন-এর জনৈক নায়কের মৃতদেহ। উদ্ধারকৃত মৃতদেহটি আসাম পুলিশের জওয়ান নায়ক রণবীর সোরেনের বলে শনাক্ত হয়েছে।

জানা গেছে, আজ সকালে গোলাঘাটের পুলিবরে অবস্থিত ২ নম্বর আসাম পুলিশের স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন (এপিআরবিএন)-এর একটি পুকুরে উদ্ধার হয়েছে নায়ক রণবীর সোরেনের মৃতদেহ। নিহত পুলিশ জওয়ানের বাড়ি বঙাইগাঁওয়ে। তিনি কোকরাঝাড়ে কৰ্মরত ছিলেন।

অতি সম্প্রতি তাঁকে নিৰ্বাচনী দায়িত্বে গোলাঘাটে পাঠানো হয়েছিল। নিৰ্বাচনের দায়িত্ব পালন করে গতকাল রাতে তিনি পুলিবরে এপিআরবিএন-এর ছাউনিতে ফিরে এসেছিলেন। কিন্তু রহস্যজনকভাবে আজ সকালে সোরেনের মৃতদেহ ওই পুকুরে উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রণবীর সোরেনের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে ইতিমধ্যে ময়না তদন্তের জন্য গোলাঘাটের কুশল কোঁওর সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন, কীভাবে রণবীর সোরেনের জলে পড়ে মৃত্যু হয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য দিতে পারছে না পুলিশ। তবে ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকরা গিয়ে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।

Releated Posts

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ আধিকারিক মিতুন কুমার দে-র বিরুদ্ধে এফআইআর, অভিযোগে নির্যাতনের কথা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রাক্তন প্রভাবশালী পুলিশ আধিকারিক মিতুন কুমার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top