News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে ২৪ এপ্রিল বিকাল পাঁচটার পর সমস্ত ধরনের রাজনৈতিক সরব প্রচার নিষিদ্ধ
Image

করিমগঞ্জে ২৪ এপ্রিল বিকাল পাঁচটার পর সমস্ত ধরনের রাজনৈতিক সরব প্রচার নিষিদ্ধ

করিমগঞ্জ (অসম), ২২ এপ্রিল (হি.স.) : আগামী ২৬ তারিখ লোকসভা নির্বাচন উপলক্ষ্যে ২৪ এপ্রিল বিকেল পাঁচটার পর থেকে সমস্ত ধরনের রাজনৈতিক সরব প্রচার নিষিদ্ধ করিমগঞ্জে।

আগামী ২৬ এপ্রিল ৭-নম্বর করিমগঞ্জ লোকসভা আসনে নির্বাচন। তাই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় সেই উদ্দেশ্যে পুনরায় নির্বাচনী আদর্শ আচরণবিধি সেল থেকে এক নির্দেশকা জারি হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ এপ্রিল বিকাল ৫–টার পর থেকে সমস্ত ধরনের রাজনৈতিক সভা, মিটিং, মিছিল, স্লোগান ইত্যাদি প্রচারাভিযান নিষিদ্ধ করা হয়েছে। এমন–কি যানবাহনে মাইক লাগিয়েও কোনও ধরনের রাজনৈতিক প্রচারাভিযান করা যাবে না। তবে ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ ইত্যাদি সামাজিক অনুষ্ঠানাদি এই আচরণবিধির অন্তর্ভুক্ত হবে না বলে জানানো হয়েছে।

সমাজের সর্বস্তরে যাতে স্থিতাবস্থা বজায় থাকে ও শান্তি রক্ষিত হয় তার জন্য জেলার সকলের প্রতি আদর্শ আচরণবিধি সেল থেকে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top