News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত বিশ্বের প্রাচীনতম জীবন্ত সভ্যতাই নয়, মানবতার নিরাপদ আশ্রয়স্থলও : প্রধানমন্ত্রী
Image

ভারত বিশ্বের প্রাচীনতম জীবন্ত সভ্যতাই নয়, মানবতার নিরাপদ আশ্রয়স্থলও : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): ভারত শুধুমাত্র বিশ্বের প্রাচীনতম জীবন্ত সভ্যতা নয়, মানবতার নিরাপদ আশ্রয়স্থলও। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “একমাত্র ভারতই নিজের জন্য নয়, সবার জন্য ভাবে। ভারত নীতি ও নিয়তি নিয়ে কথা বলে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে মহাবীর জয়ন্তী উপলক্ষে ২৫৫০-তম ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের উদ্বোধন করেন। এই উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রাও প্রকাশ করেন তিনি। এই অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমাদের সমাজে ‘আস্থা’ এবং ‘অহিংসা’-র আত্মাকে শক্তিশালী করতে কাজ করতে হবে। আমি নিশ্চিত, আপনাদের সমর্থন ভারতের বিকাশ যাত্রাকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তুলবে। এখনই সময়, সঠিক সময়।” প্রধানমন্ত্রীর কথায়, “প্রতিটি নতুন যুগে, নতুন চিন্তার উত্থান হয়! যখন চিন্তায় স্থবিরতা থাকে, তখন চিন্তাগুলি তর্কে পরিণত হয় এবং অবশেষে, তর্ক বিতর্কে পরিণত হয়। চিন্তা যখন অমৃত নির্গত করে, তখন তা আমাদের উদ্ভাবনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু চিন্তা যখন বিষ নিঃসরণ করে, তখন আমরা প্রতি মুহূর্তে ধ্বংসের বীজ বপন করি!”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top