News Flash

  • Home
  • দেশ
  • ধুলোগড়ে বামেদের মিছিল শেষে হামলার অভিযোগ
Image

ধুলোগড়ে বামেদের মিছিল শেষে হামলার অভিযোগ

হাওড়া, ২১ এপ্রিল (হি. স.): হাওড়ার ধুলোগড়ে সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের মিছিলে হামলার অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে। যদিও, অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।

জানা গিয়েছে, রবিবার ধুলোগড়ে হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের প্রচার মিছিল ছিল। সেই মিছিলে সব্যসাচী নিজে উপস্থিত ছিলেন। তবে মিছিল শেষের পর যখন বাম কর্মী-সমর্থকরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন সেইসময় শাসকদলের দুষ্কৃতীরা লাঠি নিয়ে বাম কর্মী সমর্থকদের উপর চড়াও হয় বলে অভিযোগ। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, সিপিএম-এর মিছিল থেকেই তৃণমূলকে কটূক্তি করা হচ্ছিল। সেই কারণেই তৃণমূল সমর্থকরা এর প্রতিবাদ করেছে মাত্র।

Releated Posts

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026

ঘুষ মামলায় রেলের পণ্য ক্লার্ককে চার বছরের কারাদণ্ড, জরিমানাও করল সিবিআই আদালত

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ঘুষ নেওয়ার মামলায় উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার দরিয়াপুর জংশন রেলস্টেশনের তৎকালীন গুডস ক্লার্ক দুর্গেশ বাহাদুর…

ByByNews Desk Jul 31, 2026

পূর্ববর্তী তৃণমূল সরকারের সময় লিজে দেওয়া জমির ব্যবহার খতিয়ে দেখবে রাজ্য সরকার

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেসরকারি সংস্থাগুলিকে লিজে দেওয়া জমির বর্তমান…

ByByNews Desk Jul 31, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠদের ১২টি ঠিকানায় ইডির হানা

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top