News Flash

  • Home
  • দেশ
  • ফের সন্দেশখালিতে সিবিআইয়ের দুটি দল
Image

ফের সন্দেশখালিতে সিবিআইয়ের দুটি দল

উত্তর ২৪ পরগনা, ২০ এপ্রিল (হি.স.) : শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র দুটি দল সন্দেশখালি যায়। দুই দিকে যায় দলদুটি। একটি দল থানার উদ্দেশে রওনা হয়। অন্য দলটি যায় সুন্দরীখালি এলাকায়।

ধামাখালির দিকে দেখা যায় সিবিআইয়ের একটি দলকে। সূত্রের খবর, ওই দলটি যায় থানায়। কলকাতা হাই কোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর বেশ কয়েক বার থানায় এসেছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকেরা। শনিবারও তদন্তের প্রয়োজনেই সেখানে যান বলে মনে করা হচ্ছে।

পুলিশের একটি সূত্রে জানা যাচ্ছে, নতুন করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সেই কারণেই শনিবারের সন্দেশখালি অভিযান সিবিআইয়ের। অন্য একটি দল আবার সন্দেশখালির সুন্দরীখালি এলাকায় যায়। সংশ্লিষ্ট মামলার তদন্তে এর আগে ওই এলাকায় সিবিআই গিয়েছে বলে শোনা যায়নি।

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এই সূত্র ধরেই সুন্দরীখালিতে অভিযান বলে মনে করা হচ্ছে। একটি সূত্রের খবর, জমি দখল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এ বার।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেফতার করে সিবিআই। অন্য দিকে, সন্দেশখালি এবং ন্যাজাট থানায় ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের উপর জুলুমবাজির যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে শাহজাহান শেখ ছাড়া নাম ছিল শিবু হাজরা এবং অন্যদের।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top