News Flash

  • Home
  • দিনের খবর
  • কাঁকুরগাছিতে জখম শিশুর মৃত্যু হাসপাতালে, এলাকায় স্থানীয়দের বিক্ষোভ
Image

কাঁকুরগাছিতে জখম শিশুর মৃত্যু হাসপাতালে, এলাকায় স্থানীয়দের বিক্ষোভ

কলকাতা, ২০ এপ্রিল (হি.স.) : কাঁকুরগাছিতে বেঙ্গল কেমিক্যালের কাছে ফুটপাতে গাড়ি উঠে জখম শিশুর মৃত্যু হল হাসপাতালে। শনিবার সকালে এক শিশুর মৃত্যু খবর পাওয়া গিয়েছে। এলাকায় খবর পৌঁছতেই স্থানীয়েরা বিক্ষোভে ফেটে পড়েন। রাস্তার উপর কিছু ক্ষণ তাঁরা বিক্ষোভ দেখান। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শুক্রবার বিকেলে কাঁকুরগাছিতে বেঙ্গল কেমিক্যালের কাছে মানিকতলা মেন রোড দিয়ে যাচ্ছিল একটি চার চাকার নীল গাড়ি। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে এবং ফুটপাথে উঠে যায়।

সেই সময় ফুটপাথে খেলা করছিল কয়েক জন শিশু। এই ঘটনায় দুই শিশু-সহ মোট তিন জন জখম হন। শিশু দু’টির অবস্থা ছিল আশঙ্কাজনক। তাদের মধ্যে অঙ্কিত সাউ নামের ছ’বছরের শিশুর মৃত্যু হয়েছে শনিবার সকালে। এখনও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রিয়া ঘোষ। তার বয়সও ছ’বছর।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top