News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস শিবিরে ফের ধাক্কা, এবার হাত ছাড়লেন প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ তাজিন্দর সিং বিট্টু
Image

কংগ্রেস শিবিরে ফের ধাক্কা, এবার হাত ছাড়লেন প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ তাজিন্দর সিং বিট্টু

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): লোকসভা ভোটের আবহে কংগ্রেস শিবিরে ফের ধাক্কা। এবার কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন তাজিন্দর সিং বিট্টু। হিমাচল প্রদেশে সর্বভারতীয় কংগ্রেস কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন বিট্টু, তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত।

শনিবার আচমকাই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। পাশাপাশি হিমাচল প্রদেশে সর্বভারতীয় কংগ্রেস কমিটির ভারপ্রাপ্ত সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, বিট্টু এবার বিজেপিতে যোগদান করতে পারেন। শনিবার বিজেপি কার্যালয়েও তাঁকে দেখা গিয়েছে, সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র জয়বীর শেরগিল

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top