News Flash

  • Home
  • দিনের খবর
  • বিরাট ব্যবধানে এবার জয় নিয়ে আত্মবিশ্বাসী নীতিন, সবাইকে ভোট দেওয়ার আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর
Image

বিরাট ব্যবধানে এবার জয় নিয়ে আত্মবিশ্বাসী নীতিন, সবাইকে ভোট দেওয়ার আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর

নাগপুর, ১৯ এপ্রিল (হি.স.): বিরাট ব্যবধানে এবারও মহারাষ্ট্রের নাগপুর সংসদীয় আসন থেকে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী তথা এই আসনের বিজেপি প্রার্থী নীতিন গড়করি। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতিন বলেছেন, “আমরা খুবই উৎসাহের সঙ্গে দেশের সবচেয়ে বড় উৎসব উদযাপন করছি।নাগপুরের ভোটারদের কাছে আমি আবেদন করছি, এখানে তাপমাত্রা বেশি তাই সবাই যেন তাড়াতাড়ি এসে ভোট দেন। গতবার ৫৪ শতাংশ ভোট পড়েছিল, এবার আমাদের সংকল্প ভোটের হার ৭৫ শতাংশে নিয়ে যাওয়া। আমি অবশ্যই এই নির্বাচনে খুব বড় ব্যবধানে জিতব।”

উল্লেখ্য, নাগপুর আসনে নীতিনের প্রতিদ্বন্দ্বী হলেন কংগ্রেস প্রার্থী বিকাশ ঠাকরে। এদিন সকালে নীতিন আরও বলেন, সবাইকে ভোট দেওয়া উচিত, এটি আমাদের মৌলিক অধিকারের পাশাপাশি কর্তব্যও। এবার বিরাট ব্যবধানে জয়ের বিষয়ে আমি ১০১ শতাংশ আশাবাদী।”

Releated Posts

সীমানা পুনর্নির্ধারণ বিলে কংগ্রেসের সমর্থন চাইল কেন্দ্র, রাহুল গান্ধীর সঙ্গে কথা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদীয় বিষয়ক…

ByBySandeep Biswas Aug 6, 2026

ঝাড়খণ্ডের দলমা জঙ্গলে বড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার ৩, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

সেরাইকেলা-খরসাওয়ান (ঝাড়খণ্ড), ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খরসাওয়ান জেলার দলমা জঙ্গল এলাকায় বড়সড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিয়েছে নিরাপত্তা…

ByByNews Desk Aug 6, 2026

হরিয়ানায় থানার সামনেই গুলিবৃষ্টি, গ্যাংওয়ারের জেরে জখম ৭

চণ্ডীগড়, ৬ আগস্ট (আইএএনএস): হরিয়ানার চরখি দাদরি শহরে বৃহস্পতিবার দিনের আলোয় থানার সামনেই দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByNews Desk Aug 6, 2026

মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ নিয়ে সরব বিরোধীরা, ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ; শব্দদূষণ রুখতেই ব্যবস্থা বলে বিজেপি

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে পুলিশের লাউডস্পিকার অপসারণের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top