News Flash

  • Home
  • দিনের খবর
  • গ্রাম ও দরিদ্রদের জন্য বড় দৃষ্টিভিঙ্গি ও লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিজেপি : প্রধানমন্ত্রী
Image

গ্রাম ও দরিদ্রদের জন্য বড় দৃষ্টিভিঙ্গি ও লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিজেপি : প্রধানমন্ত্রী

আমরোহা, ১৯ এপ্রিল (হি.স.): গ্রাম ও দরিদ্রদের জন্য বড় দৃষ্টিভিঙ্গি ও লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিজেপি। দৃঢ়তার সঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচন দেশের ভবিষ্যতের নির্বাচন। এই নির্বাচনে আপনাদের প্রতিটি ভোট ভারতের ভাগ্য নিশ্চিত করবে। কিন্তু, ইন্ডি জোটের লোকজন সমস্ত শক্তি প্রয়োগ করে গ্রাম ও গ্রামাঞ্চলকে পিছিয়ে দিতে চায়। আমরোহা এবং পশ্চিম উত্তর প্রদেশের মতো এলাকাগুলি এই মানসিকতার কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।

শুক্রবার উত্তর প্রদেশের আমরোহাতে একটি নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “দেশে টেক্সটাইল শিল্পের বিকাশের জন্য বিজেপি সরকার একটি টেক্সটাইল পার্ক তৈরি করছে। আমরোহার পোশাক শিল্পও এতে লাভবান হবে। এতে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে।” প্রধানমন্ত্রী বলেছেন, “এখানকার বন্ধুরাও বিজেপি সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এবং মুদ্রা যোজনার সুবিধা পাচ্ছেন। মোদী সরকারের গত ১০ বছরে যা কিছু হয়েছে তা কেবল একটি ট্রেলার। উত্তর প্রদেশ এবং দেশকে আরও অনেক দূর নিয়ে যেতে হবে আমাদের।”

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top