News Flash

  • Home
  • দিনের খবর
  • পোর্ট ব্লেয়ারে ভোট দিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়, আন্দামানে দলের জয় নিয়ে প্রবল আশাবাদী
Image

পোর্ট ব্লেয়ারে ভোট দিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়, আন্দামানে দলের জয় নিয়ে প্রবল আশাবাদী

পোর্টব্লেয়ার, ১৯ এপ্রিল (হি.স) : লোকসভা নির্বাচনের প্রথম দফায় শুক্রবার পোর্ট ব্লেয়ারের একটি ভোটদান কেন্দ্রে গিয়ে ভোট দিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। লোকসভা নির্বাচনের প্রথম দফায় শুক্রবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি আসনে ভোটগ্রহণ হচ্ছে, এদিন পোর্ট ব্লেয়ারের একটি ভোটদান কেন্দ্রে গিয়ে বিষ্ণুপদ রায়।

ভোট দেওয়ার পর তিনি বলেছেন, “দ্বীপের প্রতিটি বাসিন্দার এই উৎসব উদযাপন করা উচিত এবং ভোট দেওয়া উচিত। ভোট ভালভাবে হচ্ছে, আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিজেপির উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা থাকবে।” উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচেন বর্তমান সাংসদ এবং কংগ্রেস প্রার্থী কুলদীপ রাই শর্মার মুখোমুখি হয়েছেন তিনি।

কংগ্রেস প্রার্থী কুলদীপ রাই শর্মাও এদিন নিজের ভোট দিয়েছেন। কুলদীপ বলেছেন, “আমার বেশ ভালো লাগছে। জনগণের এক-একটি ভোটের শক্তি অনেক-প্রার্থীরা এক ভোটে জয়ী অথবা হারেন। প্রতিটি প্রার্থীর জয় অথবা পরাজয় দেশে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে…জনগণই ঈশ্বর। গত ২৮ বছরে আমি যে কাজ করেছি, তাতে আমি বিশ্বাস করি জনগণ একবার ভেবেচিন্তে বিপক্ষে ভোট দেবেন।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top