News Flash

  • Home
  • দেশ
  • বারুইপুরে অটো-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দু’জনের, গুরুতর আহত আরও এক
Image

বারুইপুরে অটো-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দু’জনের, গুরুতর আহত আরও এক

বারুইপুর, ১৮ এপ্রিল (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অটো ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন দু”জন। বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সূর্যপুর হাট থেকে যাত্রী নিয়ে অটোটি আসছিল বারুইপুরে। বারুইপুর গার্লস স্কুলের সামনে উল্টো দিক থেকে আসা একটি ছোট ট্রাক সোজা ধাক্কা মারে অটোয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে সূর্যপুর হাট থেকে যাত্রী নিয়ে একটি অটো আসছিল বারুইপুরে। উল্টো দিকে যাচ্ছিল একটি ট্রাক। বারুইপুর গার্লস স্কুলের সামনে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরই সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ট্রাকের চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে, ঘাটক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী-সহ অটোচালক গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু”জনকে মৃত বলে ঘোষণা করেন। অটোর আরও এক আরোহী গুরুতর ভাবে আহত হয়েছেন। বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করিয়ে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

Releated Posts

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top