News Flash

  • Home
  • দিনের খবর
  • উলুবেড়িয়ায় জাতীয় সড়কের পাশে ভয়াবহ আগুন, পুড়ে ছাই দোকান ও গাড়ি
Image

উলুবেড়িয়ায় জাতীয় সড়কের পাশে ভয়াবহ আগুন, পুড়ে ছাই দোকান ও গাড়ি

হাওড়া, ১৮ এপ্রিল (হি.স.): হাওড়ার উলুবেড়িয়ায় জাতীয় সড়কের পাছে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি ঝুপড়ি দোকান ও একটি গাড়ি। পুলিশ সূত্রে খবর, ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেনের পাশে আবর্জনার মধ্যে প্রথমে আগুন লাগে। তারপর সেই আগুন পাশে জমা করে রাখা প্লাস্টিক ক্যারেটে ধরে যায়। আর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশে থাকা তিনটি চায়ের দোকানে। জাতীয় সড়কের পাশে দাঁড় করানো একটি স্করপিও গাড়িতেও আগুন লেগে যায়। খবর পেয়ে দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

বুধবার রাতে উলুবেড়িয়া নিমদিঘী ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি ঝুপড়ি দোকান। আগুন লাগে দাঁড় করানো একটি স্করপিও গাড়িতেও। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের সার্ভিস লেনের পাশে ময়লা আবর্জনার মধ্যে প্রথমে আগুন লাগে। সেই আগুন পাশে জমা করে রাখা কয়েকশো সবজির প্লাস্টিক ক্যারেটে ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনে বিশাল আকার নেয়। পাশে থাকা পরপর তিনটি চায়ের দোকানে লেগে যায় এবং আগুনে পুড়ে যায় তিনটি দোকান। ঘটনাস্থলে পৌঁছয় একটি দমকলের ইঞ্জিন, দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top