News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়িতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দীপায়ন রায়ের
Image

শিলিগুড়িতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দীপায়ন রায়ের

শিলিগুড়ি, ১৮ এপ্রিল (হি. স.) : তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শিলিগুড়ির পুরনিগমের প্রাক্তন বাম কাউন্সিলর দীপায়ন রায় । বৃহস্পতিবার ফাঁসিদেওয়ার লিউসিপাকরিতে শুভেন্দু অধিকারীর জনসভায় রাজু বিস্টের উপস্থিতিতে দলের দার্জিলিং জেলা সভাপতি অরুণ মণ্ডলের হাত থেকে বিজেপির পতাকা নেন দীপায়ন রায়। একসময় সিপিএমের কাউন্সিলার ছিলেন দীপায়ন। পরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন।

এবার তৃণমূল ছেড়ে বিজেপির হাত ধরলেন দীপায়ন। তবে তৃণমূলে যোগ দিলেও খুব একটা রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন না দীপায়ন। ফলে এই যোগদানকে আদৌ কোনও গুরুত্ব দিতে চায়নি তৃণমূল। তবে বিজেপির দাবি, অনেকেই তৃণমূলের প্রতি আস্থা হারাচ্ছেন। আগামীদিনে এই প্রবণতা আরও বাড়বে।

Releated Posts

‘অভিষেকের হিটলারসুলভ মনোভাবেই মমতার শিবির ছাড়লাম’: মদন মিত্র; পাল্টা ইডির ‘আমন্ত্রণে’ দলবদলের অভিযোগ তৃণমূলের

কলকাতা, ১৫ জুলাই(আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র বুধবার দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “হিটলারসুলভ মনোভাব”-এর কারণেই তিনি…

ByBySandeep Biswas Jul 15, 2026

পিওজেকে-র অশান্তিতে প্রাণহানিতে গভীর উদ্বেগ মিরওয়াইজ উমর ফারুকের, সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান

শ্রীনগর, ১৫ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান অশান্তিতে সাধারণ মানুষ ও পুলিশকর্মীদের প্রাণহানির ঘটনায়…

ByByNews Desk Jul 15, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

‘ভারত টেক্স ২০২৬’ বস্ত্র খাতের জন্য ভারতের ভিশন ২০৩০-এর রূপরেখার প্রতিফলন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশের সম্পূর্ণ বস্ত্র মূল্যশৃঙ্খলকে এক ছাদের নিচে নিয়ে আসা ‘ভারত টেক্স ২০২৬’ ভারতের বস্ত্র…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top