News Flash

  • Home
  • দেশ
  • অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শ্রমিকের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক : তেজস্বী যাদব
Image

অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শ্রমিকের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক : তেজস্বী যাদব

পাটনা, ১৮ এপ্রিল (হি.স.): অনন্তনাগে জঙ্গিদের গুলিতে এক শ্রমিকের নির্মমভাবে মৃত্যুর ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিহারের আরডেজি নেতা তেজস্বী যাদব। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে বুধবার জঙ্গিদের গুলিতে বিহারের এক শ্রমিকের নির্মমভাবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ নিয়ে সাংবাদিকরা আরডেজি নেতা তেজস্বী যাদবকে প্রশ্ন করলে তিনি বলেন, এই মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেইসঙ্গে তিনি বলেন, প্রশাসনকে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখতে হবে। কেন এমন ঘটনা ঘটছে তা খুঁজে বের করতে হবে।

এই ঘটনাকে নিয়ে আরজেডি নেত্রী এবং সরন লোকসভা আসনের প্রার্থী রোহিণী আচার্য বলেছেন, সরকারের ক্ষতিপূরণ দেওয়া উচিত। এ জন্য আমরাও সরব হব।” উল্লেখ্য, বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে বিহারের এক শ্রমিককে সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করে। লস্কর-ই-তৈবার একটি সংগঠন এই হত্যার দায় স্বীকার করেছে। সন্ত্রাসবাদী সংগঠনটি এই হত্যাকে “আপনাদের নির্বাচনের উপহার” বলে বর্ণনা করেছে।

Releated Posts

‘অভিষেকের হিটলারসুলভ মনোভাবেই মমতার শিবির ছাড়লাম’: মদন মিত্র; পাল্টা ইডির ‘আমন্ত্রণে’ দলবদলের অভিযোগ তৃণমূলের

কলকাতা, ১৫ জুলাই(আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র বুধবার দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “হিটলারসুলভ মনোভাব”-এর কারণেই তিনি…

ByBySandeep Biswas Jul 15, 2026

পিওজেকে-র অশান্তিতে প্রাণহানিতে গভীর উদ্বেগ মিরওয়াইজ উমর ফারুকের, সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান

শ্রীনগর, ১৫ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান অশান্তিতে সাধারণ মানুষ ও পুলিশকর্মীদের প্রাণহানির ঘটনায়…

ByByNews Desk Jul 15, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

‘ভারত টেক্স ২০২৬’ বস্ত্র খাতের জন্য ভারতের ভিশন ২০৩০-এর রূপরেখার প্রতিফলন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশের সম্পূর্ণ বস্ত্র মূল্যশৃঙ্খলকে এক ছাদের নিচে নিয়ে আসা ‘ভারত টেক্স ২০২৬’ ভারতের বস্ত্র…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top