News Flash

Image

দুই জোড়া সামার স্পেশাল ট্রেন চালাবে এনএফ রেলওয়ে

কয়েকটি ট্রেনের জন্য দু-মিনিটের অতিরিক্ত স্টপেজ

গুয়াহাটি, ১৭ এপ্রিল (হি.স.) : আরও দুই জোড়া সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে কর্তৃপক্ষ। একটি ট্রেন গুয়াহাটি ও এসএমভিটি বাঙ্গালুরুর মধ্যে এবং আরেকটি ত্রিপুরার আগরতলা থেকে মহারাষ্ট্রের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত। দুটি ট্রেনই উভয় দিক থেকে ১১টি করে ট্রিপের জন্য চলাচল করবে। এই রুটগুলিতে চলাচলকারী অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা গরমের সময় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এই স্পেশাল ট্রেনগুলির সুযোগ গ্রহণ করতে পারবেন।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন। তিনি জানান, স্পেশাল ট্রেন নম্বর ০৬৫২১ এসএমভিটি বাঙ্গালুরু-গুয়াহাটি ১৬ এপ্রিল থেকে ২৫ জুন পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার রাত ১১:৪০টায় এসএমভিটি বাঙ্গালুরু থেকে রওয়ানা দিয়ে শুক্রবার সকাল ০৪:৫০টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নম্বর ০৬৫২২ গুয়াহাটি-এসএমভিটি বাঙ্গালুরু ২০ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত প্রত্যেক শনিবার সকাল ০৬:১৫টায় গুয়াহাটি থেকে রওয়ানা দিয়ে সোমবার সকাল ১০:৫৫টায় এসএমভিটি বাঙ্গালুরু পৌঁছবে। এই স্পেশাল ট্রেনে শুধুমাত্র অসংরক্ষিত জেনারেল ও চেয়ারকার কোচ থাকবে। উভয় পথে যাত্রার সময় স্পেশাল ট্রেনটি রঙিয়া, নিউজলপাইগুড়ি, মালদা টাউন, খড়গপুর, বরহমপুর, রাজামুন্ড্রি, কাটপাড়ি জংশন ইত্যাদি হয়ে চলাচল করবে।

আরেকটি স্পেশাল ট্রেন নম্বর ০১০৬৫ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-আগরতলা ১৮ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার সকাল ১১:০৫টায় ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে রওয়ানা দিয়ে রবিবার রাত ০১:১০টায় আগরতলা পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নম্বর ০১০৬৬ আগরতলা-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ২১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত প্রত্যেক রবিবার বিকাল ০৩:১০টায় আগরতলা থেকে রওয়ানা দিয়ে বুধবার ভোর ০৩:৫০টায় ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পৌঁছবে। এই স্পেশাল ট্রেনে দুটি এসি ৩-টিয়ার এবং ১৮টি স্লিপার ক্লাস কোচ থাকবে। উভয়পথে যাত্রার সময় এই স্পেশাল ট্রেন বদরপুর, গুয়াহাটি, রঙিয়া, নিউজলপাইগুড়ি, কাটিহার, পাটলিপুত্র, সাতনা, জবলপুর, খান্ডোয়া জংশন, ভুসবল জংশন, ইগাতপুরি, কল্যাণ জংশন, দাদর ইত্যাদি হয়ে চলাচল করবে।

এছাড়া রেলযাত্রীদের সুবিধা প্রদানের পদক্ষেপ হিসেবে ১৭ এপ্রিল থেকে যাত্রা আরম্ভ করা ট্রেন নম্বর ১২৪২৩/১২৪২৪ ডিব্রুগড়-নিউদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের রঙিয়া স্টেশনে এবং ট্রেন নম্বর ১৫৬৬৫/১৫৬৬৬ গুয়াহাটি-মরিয়নি জংশন-গুয়াহাটি বিজি এক্সপ্রেসের বোকাজান স্টেশনে দুই মিনিটের অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৮ এপ্রিল থেকে যাত্রা আরম্ভ করা ট্রেন নম্বর ১৩১৭৩/১৩১৭৪ শিয়ালদহ-আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজংঘা এক্সপ্রেসের বিহারা স্টেশনে দুই মিনিটের অতিরিক্ত স্টপেজ প্রদান করা হবে।

ট্রেন নম্বর ১২৪২৩ ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস রঙিয়া স্টেশনে পৌঁছবে সকাল ০৭:৪৫টায় এবং রওয়ানা দেবে সকাল ০৭:৪৭টায়। ফেরত যাত্রার সময় ১২৪২৪ নিউদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস রঙিয়া স্টেশনে পৌঁছবে সন্ধ্যা ০৬:০৪টায় এবং রওয়ানা দেবে সন্ধ্যা ০৬:০৬টায়। ট্রেন নম্বর ১৫৬৬৫ গুয়াহাটি-মরিয়নি জংশন বিজি এক্সপ্রেস বোকাজান স্টেশনে পৌঁছবে সন্ধ্যা ০৮:০৫টায় এবং রওয়ানা দেবে সন্ধ্যা ০৮:০৭টায়। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ১৫৬৬৬ মরিয়নি জংশন-গুয়াহাটি বিজি এক্সপ্রেস বোকাজান স্টেশনে পৌঁছবে সকাল ০৯:১৯টায় এবং রওয়ানা দেবে সকাল ০৯:২১টায়। ট্রেন নম্বর ১৩১৭৩ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজংঘা এক্সপ্রেস বিহারা স্টেশনে পৌঁছবে দুপুর ১২:০৩টায় এবংরওয়ানা দেবে দুপুর ১২:০৫ টায়। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ১৩১৭৪ আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজংঘা এক্সপ্রেস বিহারা স্টেশনে পৌঁছবে দুপুর ০১:২৫টায় এবং রওয়ানা দেবে বেলা ০১:২৭টায়।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top