News Flash

  • Home
  • দিনের খবর
  • মহিলাদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বিজেপির: রাজীব চন্দ্রশেখর
Image

মহিলাদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বিজেপির: রাজীব চন্দ্রশেখর

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি. স.): মহিলাদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বিজেপির। প্রজ্জ্বল রেভান্নার আপত্তিকর ভিডিও কাণ্ডে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা তিরুবনন্তপুরম লোকসভা আসনের বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখর।

মঙ্গলবার তিনি বলেন, “নারীদের বিরুদ্ধে যে কোনও অপরাধের প্রতি আমাদের শূন্য সহনশীলতা নীতি রয়েছে… এই ঘটনায় অনেক প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই প্রজ্জ্বল রেভান্নাকে বরখাস্ত করেছে জেডিএস, কিন্তু কর্ণাটক সরকার কেন এতদিন ধরে কিছু করেনি?… কেন কংগ্রেস দ্বিচারিতা করছে? মহিলাদের বিরুদ্ধে অন্যায়ের প্রসঙ্গ যখন আসে কেন কংগ্রেস সন্দেশখালির ঘটনার নিন্দা করে না? তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

উল্লেখ্য, প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ করেন বলে জানা যায়। যা নিয়ে ভোট বাজারে উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। তার জেরেই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নাকে দল থেকে বরখাস্ত করে জেডিএস। কোর কমিটির বৈঠকের পর মঙ্গলবার প্রজ্জ্বল রেভান্নাকে বরখাস্ত করা হয়।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top