News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে আসাম রাইফেলস-এর কনভয়ের ওপর সন্দেহভাজন উগ্রপন্থীর গুলি হামলা, জখম জওয়ান
Image

অসমে আসাম রাইফেলস-এর কনভয়ের ওপর সন্দেহভাজন উগ্রপন্থীর গুলি হামলা, জখম জওয়ান

তিনসুকিয়া (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত মার্ঘেরিটায় আসাম রাইফেলস-এর জওয়ানবাহী তিনটি গাড়ির ওপর গুলি হামলা করেছে সন্দেহভাজন উগ্রপন্থী আলফা-স্বাধীনের দল।

তিনসুকিয়ার পুলিশ সুপার গৌরব অভিজিৎ দিলীপ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ মঙ্গলবার সকাল প্ৰায় ৮ থেকে সাড়ে ৮–টার মধ্যে ঘটনাটি শুরু হয়। উভয়পক্ষের গোলাগুলি চলে বেশ কয়েক ঘণ্টা।

তিনি জানান, অরুণাচল প্রদেশের চাংলাং থেকে মার্রিঘেটা (অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত) আসার পথে নামধাং-এর কাছে আসাম রাইফেলসের ৩১ নম্বর ব্যাটালিয়নের তিনটি গাড়ির কনভয়ের ওপর অতর্কিত হামলা করে সন্দেহভাজন আলফা–স্বাধীনের দল। জবাবি হামলা করেন আসাম রাইফেলস-এর জওয়ানরা।

এনকাউন্টারের সময় হাবিলদার ওম প্রকাশ নামের একজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিক খবরের ভিত্তিতে জানান পুলিশ সুপার।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top