News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ায় গ্রামজুড়ে জল সঙ্কট, রাস্তায় হাঁড়ি-কলসি নামিয়ে পথ অবরোধ মহিলাদের
Image

বাঁকুড়ায় গ্রামজুড়ে জল সঙ্কট, রাস্তায় হাঁড়ি-কলসি নামিয়ে পথ অবরোধ মহিলাদের

বাঁকুড়া, ১৫ এপ্রিল (হি. স.) : গরম পড়তেই তীব্র জল সঙ্কট শুরু হয়েছে বাঁকুড়া জুড়ে। বাঁকুড়ার খাতড়ায় নলবাহিত পানীয় জল তো মিলছেই না, গ্রামের একমাত্র নলকূপটিও বিকল। বারবার জনস্বাস্থ্য কারিগরি দফতরে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। অগত্যা গ্রাম থেকে দল বেঁধে গাড়ি ভাড়া করে মহকুমা শহরে গিয়ে রাস্তায় হাঁড়ি কলসি নামিয়ে অবরোধ-বিক্ষোভে সামিল হলেন এলাকার মহিলারা। অবরোধের জেরে সোমবার খাতড়া রানীবাঁধ রাজ্য সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে।

বাঁকুড়ার খাতড়া ব্লকের পিঠাবাইদ গ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। অভিযোগ, গ্রামে পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানো হলেও জনস্বাস্থ্য কারিগরি দফতরের টালবাহানায় সেই পাইপ লাইন দিয়ে জল মেলে না। গ্রামে একমাত্র ব্যবহার যোগ্য নলকূপ থেকে কোনওক্রমে পানীয় জল সংগ্রহ করতেন গ্রামের ৭০ থেকে ৮০ টি পরিবার। কিন্তু, সম্প্রতি সেই নলকূপটিও বিকল হয়ে পড়েছে। ফলে কার্যত নির্জলা হয়ে পড়েছে বাঁকুড়ার জঙ্গলমহলের পিঠাবাইদ গ্রাম।

ভোটের আগে পানীয় জলের তীব্র হাহাকারে গ্রামের মানুষের ক্ষোভ বেড়েই চলেছে। গ্রামের লোকজনের অভিযোগ, সব দেখে শুনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। সে কারণেই বাধ্য হয়ে তাঁরা প্রতিবাদের রাস্তায় হাঁটছেন।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top