News Flash

  • Home
  • দেশ
  • বাংলায় বিজেপির সংকল্পপত্র প্রকাশ করলেন সুকান্ত মজুমদার
Image

বাংলায় বিজেপির সংকল্পপত্র প্রকাশ করলেন সুকান্ত মজুমদার

বালুরঘাট, ১৫ এপ্রিল (হি. স.) : বিজেপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে দুর্নীতি বন্ধ করা। সোমবার রাজ্য বিজেপির তরফে ইস্তাহার প্রকাশ করে এমনটাই দাবি করলেন সুকান্ত মজুমদার।

সোমবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সংকল্পপত্র প্রকাশ করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংকল্পপত্রে কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, সেইসব তুলে ধরেন তিনি। সুকান্ত বলেন, ‘এবারে বিজেপি ক্ষমতায় এলে সবার প্রথম কাজ হবে দুর্নীতি বন্ধ করা। মোদীর সেই মহান উক্তি ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’ অর্থাৎ ‘ঘুষ খাবো না, কাউকে খেতেও দেব না’, তা বাংলাতেও কার্যকরী হবে।’ এদিনের সাংবাদিক বৈঠকে সুকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ অশোক কুমার লাহিড়ী, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী আরও অনেকে।

উল্লেখ্য , রবিবারই লোকসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয়ভাবে ইস্তাহার প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে। যদিও বিজেপির তরফে এটিকে সংকল্পপত্র বলা হয়েছে। সেখানে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও দাবি করা হয়েছে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top