News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাওয়ে কোনওদিন পঞ্চায়েতরাজ ব্যবস্থা নয়, বিরোধীরা মানুষকে বিপথে পরিচালিত করছেন : জেলা বিজেপি
Image

ডিমা হাসাওয়ে কোনওদিন পঞ্চায়েতরাজ ব্যবস্থা নয়, বিরোধীরা মানুষকে বিপথে পরিচালিত করছেন : জেলা বিজেপি

হাফলং (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : ষষ্ঠ তফশিলির অন্তর্গত ডিমা হাসাও জেলায় পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রবর্তন হচ্ছে না বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনিৰ্বাহী সদস্য তথা জেলা বিজেপির মুখপাত্র স্যামুয়েল চাংসন।

আজ সোমবার সন্ধ্যায় হাফলঙে বাজপেয়ী ভবনে এক সাংবাদিক সম্মেলন করে স্যামুয়েল চাংসন বলেন, বিগত লোকসভা নির্বাচনের আগে অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল হাফলঙে এক জনসভায় পাহাড়ি জেলার মানুষকে আশ্বস্ত করে বলেছিলেন, ষষ্ঠ তফশিলির অধীনস্থ ডিমা হাসাও জেলায় কোনও দিন পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রবর্তন হবে না। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সদ্যসমাপ্ত নির্বাচনেও মাহুরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় অসমের বর্তমান মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ডিমা হাসাও জেলায় পঞ্চায়েতরাজ ব্যবস্থা কখনও প্রচলন হবে না। ষষ্ঠ তফশিলির অধীনস্থ জনজাতিদের অধিকার সুরক্ষিত থাকবে, পার্বত্য পরিষদের ক্ষমতা আরও বৃদ্ধি করা হবে।

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, পরিষদের কার্যনির্বাহী সদস্য ধনপাইনন থাওসেন ও বিজেপির সাধারণ সম্পাদক লিটন চক্রবর্তীকে পাশে বসিয়ে স্যামুয়েল চাংসন বলেন, ডিমা হাসাও জেলায় কোনওদিন পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রবর্তন হবে না। তিনি বলেন, ষষ্ঠ অনুসূচি সুরক্ষা সমিতি নামের এক সংগঠন ডিমা হাসাও জেলায় পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রবর্তন হবে বলে পাহাড়ি এই জেলার মানুষকে বিপথে পরিচালিত করতে চাইছে।

মোহিত হোজাই ও ধনপাইনন থাওসেন বলেন, ষষ্ঠ তফশিলির অন্তর্গত ডিমা হাসাও জেলায় পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রবর্তনের প্রশ্নই ওঠে না। কারণ ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফশিলির অন্তর্গত ডিমা হাসাও জেলায় পার্বত্য স্বশাসিত পরিষদকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয়েছে। ষষ্ঠ তফশিলি হচ্ছে জনজাতিদের রক্ষাকবচ। তাই পাহাড়ি জেলায় পঞ্চায়েতরাজ ব্যবস্থা কোনওদিন প্রবর্তন সম্ভব নয়।

মোহিত হোজাই ও ধনপাইনন থাওসেন বলেন, লোকসভা নির্বাচনের মুখে বিরোধী দলগুলি সাধারণ মানুষকে বিপথে পরিচালিত করে ভোট আদায় চাইছে বলে অভিযোগ করেন।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top