News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উকাপা স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজয়ী নির্দলীয় তিন প্রার্থী সহ শতাধিকের বিজেপিতে যোগ
Image

উকাপা স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজয়ী নির্দলীয় তিন প্রার্থী সহ শতাধিকের বিজেপিতে যোগ

হাফলং (অসম), ১৪ এপ্রিল (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে লোয়ার খারতং, জাটিঙ্গা এবং দলং আসনের তিন নির্দলীয় প্রার্থী এবার বিজেপিতে যোগদান করেছেন। শনিবার সন্ধ্যায় হাফলং বাজপেয়ী ভবনে রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, বিজেপির ডিমা হাসাও জেলা সভাপতি গোলঞ্জ থাওসেন, সাধারণ সম্পাদক লিটন চক্রবর্তী, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য তথা লোকসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দেবজিৎ বাটারি এবং বিজেপির বহু নেতা-কর্তার উপস্থিতিতে দুই শতাধিক পুরুষ-মহিলা আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেছেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা যথাক্রমে গত পার্বত্য পরিষদের নির্বাচনে লোয়ার খারতং আসনে নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী লালরুপুই মার, জাটিঙ্গা আসনে নির্দলীয় প্রার্থী লালরেমথিয়েম টুলর এবং দলং আসনে নির্দলীয় প্রার্থী পারিল রাংখল। তাঁরা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করে উচ্ছ্বসিত।

লোকসভা নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে ডিমা হাসাও জেলায়ও বিজেপিতে যোগদান কার্যসূচি অব্যাহত রয়েছে। উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় পর্যায়ে পশ্চিম কার্বি আংলং, কার্বি আংলং এবং ডিমা হাসাও জেলাকে নিয়ে একমাত্র ডিফু তফশিলি জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top