News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দ্বিগ্বিজয়ের, বললেন তাঁদের কাজ পক্ষপাতদুষ্ট
Image

নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দ্বিগ্বিজয়ের, বললেন তাঁদের কাজ পক্ষপাতদুষ্ট

রাজগড়, ১২ এপ্রিল (হি.স.): নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন প্রবীণ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমার অভিযোগ রয়েছে, তাঁদের কাজ পক্ষপাতদুষ্ট।

শুক্রবার সকালে মধ্যপ্রদেশের রাজগড়ে কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং বলেছেন, “নির্বাচন কমিশনের কাছে আমার অভিযোগ আছে, তাঁরা কোনও বিষয়ে আমাদের জবাব দেয় না এবং আমাদের দেখা করার সময়ও দেয় না। আমি এই কথা সংসদে এবং সংসদের বাইরেও বলেছি।”

দ্বিগ্বিজয় আরও বলেছেন, “আমার তিনটি মৌলিক প্রশ্ন আছে, এটি (ইভিএম) কি একটি স্বতন্ত্র মেশিন? ভিভিপ্যাট-এর কি ইন্টারনেটের সঙ্গে কোনও সংযোগ আছে? তৃতীয়ত, আমি জানতে চাই, আপনারা ভিভিপ্যাট-এ কোন সফ্টওয়্যার ইনস্টল করেছেন? কেন তারা এই প্রশ্নের উত্তর দেয় না? একটি জাতীয় দল ২০২৩ সালের এপ্রিল থেকে সময় চাইছে, কিন্তু তারা আমাদের সময় দেয় না। আমার নির্বাচন কমিশনের-এর কাছে অভিযোগ আছে, তাঁদের কাজ সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট।”

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top