News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানার মহেন্দ্রগড়ে দুর্ঘটনার কবলে স্কুল বাস; ৬ পড়ুয়ার মৃত্যু, আহত আরও ১৪
Image

হরিয়ানার মহেন্দ্রগড়ে দুর্ঘটনার কবলে স্কুল বাস; ৬ পড়ুয়ার মৃত্যু, আহত আরও ১৪

মহেন্দ্রগড়, ১১ এপ্রিল (হি.স.): হরিয়ানার মহেন্দ্রগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি স্কুল বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ স্কুল পড়ুয়ার, এছাড়াও কমপক্ষে ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। স্কুল বাসের চালক ”মদ্যপ” অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মহেন্দ্রগড়ের কানিনা মহকুমার অন্তর্গত উনহানি গ্রামের কাছে। ঈদের ছুটি সত্ত্বেও স্কুলটি খোলা ছিল এদিন।

ছাত্র-ছাত্রীদের নিয়ে কানিনা শহরের স্কুলে যাচ্ছিল বাসটি। উনহানি গ্রামের কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এরপর বাসটি উল্টে যায়। ছাত্র-ছাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বাসের ভিতর থেকে ছাত্র-ছাত্রীদের উদ্ধার করা হয়। এরইমধ্যে পুলিশ দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ শিক্ষার্থীর এবং ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। বাসের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top