News Flash

Image

আজ থেকে শুরু বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব

আগরতলা, ১০ এপ্রিল: আজ থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব। আজ রামনগর বিধানসভা কেন্দ্রের ৮৫ বছর ঊর্ধ্ব মহিলা, পুরুষ এবং পি. ডাব্লিই.ডি ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন। আজ ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা বললেন মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল।

এদিনের তাঁর সাথে পরিদর্শনে গিয়েছেন ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার সহ অন্যান্যরা।

এদিন মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, আজ ও ১২ এপ্রিল পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসন এবং ৭ রামনগর বিধান সভা কেন্দ্রের জন্য বাড়ি বাড়ি ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। তেমনি ১৭ ও ১৮ এপ্রিল পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের জন্য বাড়ি বাড়ি ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

এদিন তিনি আরও বলেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ৪৫৮১ জন বাড়িতে থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন। তেমনি, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বাড়িতে থেকে ৪৭২০ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিন বাঁধারঘাটের সেক্টর অফিসার অশোক দেববর্মা জানিয়েছেন, বাঁধারঘাটের সেক্টর ২-তে মোট ২২ জন ভোটার বাড়িতে থেকে ভোট প্রদান করতে পারবেন। ভোটগ্রহণের জন্য সেক্টর ভিত্তিক সেক্টর অফিসার, মাইক্রো অবজারভার, পোলিং অফিসার, ভিডিওগ্রাফার ও সুরক্ষাকর্মীরা রয়েছেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top