News Flash

Image

চুরি করতে গিয়ে আটক ৫ চোর

নিজস্ব প্রতিনিধি,  আগরতলা, ৯ এপ্রিল:
কাঁকড়াবন এলাকায় চুরি করতে গিয়ে সাধারনের হাতে আটক হয়েছে ৫ কুখ্যাত চোর। এদিন কাঁকড়াবন নেতাজি চৌমুহনী এলাকার একটি ইলেকট্রিক গোডাউনে চুরি করতে গেলে তাদের হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ। তাদেরকে উত্তম মধ্যম দিয়ে কাঁকড়া বন পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারন মানুষ। এদিকে তাদের সঙ্গে বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী সহ একটি অটোকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এদিন কাঁকড়াবন এলাকার সাধারন জনগণ প্রথমে দুটি চোরকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে আরো তিনজনের নাম উঠে আসে। তারা তিনজনই মেলাঘরের বাসিন্দা। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026

অ্যাপভিত্তিক গাড়ি চালককে হেনস্তার অভিযোগে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, দুই অটোচালককে শোকজ, পুলিশের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অ্যাপভিত্তিক (উবার) গাড়ির চালককে হেনস্তা, গাড়ির চাবি ছিনিয়ে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top