News Flash

Image

হাইলাকান্দিতে দুই ব্যালট ইউনিট ব্যাবহার নিয়ে প্রশিক্ষণ

হাইলাকান্দি (অসম) ৮ এপ্রিল (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্রে দুই ব্যালট ইউনিটের ব্যাবহার নিয়ে আগামী ১৩ এপ্রিল হাইলাকান্দিতে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে । হাইলাকান্দির এডিশ্যনাল ডিস্ট্রিক্ট কমিশনার তথা লোকসভা নির্বাচনের পার্সোনাল সেলের অফিসার ইনচার্জ ত্রিদীব রায় এক বিজ্ঞপ্তিতে হাইলাকান্দি জেলার সকল স্থানীয় অফিস ও প্রতিষ্ঠানের প্রধানদেরকে তাদের অধস্তন কর্মচারীদেরকে হেড কোয়ার্টার ছেড়ে বাইরে কোথাও যেতে বারণ করতে নিষেধ করতে বলেছেন । দুই ব্যালট ইউনিটের ব্যবহার নিয়ে বিশেষ প্রশিক্ষণের জন্য প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের নামে পার্সোনাল সেল থেকে চিঠি ইস্যু করা হচ্ছে। এডিসি ত্রিদীব রায় জানান, আগামী ১৩ এপ্রিল তারিখে ২টি ব্যালট ইউনিট ব্যবহারের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করা হবে এবং প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সমস্ত প্রিসাইডিং অফিসার, ফাস্ট পোলিং অফিসার, জোনাল অফিসার এবং সেক্টর অফিসারদের উদ্দেশে চিঠি দেওয়া হচ্ছে৷ তাই সরকারি কর্মচারী, শিক্ষক সহ সর্বস্তরের সরকারি কর্মচারীদেরকে হেড কোয়ার্টারে উপস্থিত থাকার পাশাপাশি প্রশিক্ষণে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিতে প্রত্যেক বিভাগের আধিকারিকদের আহবান জানিয়েছেন।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top