News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস সরকার গঠন করলে সরকারি চাকরি ও বৃত্তি দেওয়া হবে : রাহুল গান্ধী
Image

কংগ্রেস সরকার গঠন করলে সরকারি চাকরি ও বৃত্তি দেওয়া হবে : রাহুল গান্ধী

সেউনি, ৮ এপ্রিল (হি.স.) : কংগ্রেস সরকার গঠন করলে সরকারি চাকরি ও বৃত্তি দেওয়া হবে, এই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ তিনি সোমবার মধ্যপ্রদেশের সেওনি জেলায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় একথা বলেন। রাহুল গান্ধী এদিন সেওনি জেলার ধানৌরায় মান্ডলা সংসদীয় আসন থেকে দলের লোকসভা প্রার্থী ওমকার সিং মারকামের সমর্থনে একটি জনসভায় বক্তৃতা দেন৷ তিনি ধানৌরার জনসভায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন।

তিনি বলেন, কংগ্রেস সরকার গঠন করলে এসসি, এসটি এবং ওবিসি বিভাগের শিক্ষার্থীদের জন্য বৃত্তি দ্বিগুণ করা হবে। সেইসঙ্গে ৩০ লক্ষ যুবকদের সরকারী চাকরিও দেওয়া হবে। রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, যুবকদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। তরুণেরা কর্মসংস্থান পাচ্ছে না, উপযুক্ত শিক্ষাও পাচ্ছে না। শিক্ষার বেসরকারীকরণ, জিএসটি এবং শিল্পপতিদের প্রতি উদারীকরণের নীতিকে নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী বলেন যে কৃষক এবং ছোট ব্যবসায়ীদের কোনও ত্রাণ দেওয়া হচ্ছে না। আমরা চাই তাদের ঋণ মুকুব করা হোক।

Releated Posts

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top