News Flash

  • Home
  • দেশ
  • ওয়াসিম জেলায় দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই
Image

ওয়াসিম জেলায় দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই

মুম্বই, ৭ এপ্রিল(হি.স.): মুম্বইয়ের ওয়াশিম জেলার মংরুলপির তহসিলের মহাসড়কের শেন্দুরজানা মোড়ে একটি ট্রাক ও একটি বোলেরো পিকআপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন দুইজন । হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।

পুলিশ জানিয়েছে, লাসলগাঁও থেকে পেঁয়াজ নিয়ে একটি ট্রাক নাগপুর যাচ্ছিল। এরপর হাইওয়ের শেন্দুরজনা মোড়ে নাসিক থেকে নাগপুরের দিকে আঙ্গুর নিয়ে দ্রুত গতিতে আসা একটি বোলেরো পিকআপ গাড়ি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অন্য আর একটি গাড়িকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন ঘনশ্যাম প্যাটেল ও রাজা আহিরওয়াল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রেসকিউ টিম ও পুলিশ প্রশাসন। আহতদের সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সাহায্যে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top