News Flash

  • Home
  • দেশ
  • ভূপতি নগরের ঘটনা বিজেপির ষড়যন্ত্র দাবি তৃণমূলের
Image

ভূপতি নগরের ঘটনা বিজেপির ষড়যন্ত্র দাবি তৃণমূলের

কলকাতা, ০৭ এপ্রিল (হি.স): গতকাল ভূপতি নগরের ঘটনা স্বরযন্ত্র। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। রবিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র কুণাল ঘোষ ও মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একযোগে এই অভিযোগ করেন। কুণাল ঘোষ বলেন, এনআইএ এসপি ধনরাম সিং কে টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে। সেই কাজ করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী। তিনি গত ছয় তারিখ এনআইএ এসপি ধনরাম সিং এর বাড়িতে গিয়েছিলেন। সেখানে তিওয়ারি মেয়ের বাড়ির ঠিকানা নথিভুক্ত করেছিলেন। তার হাতে একটি প্যাকেট ছিল সেখানে টাকা থাকতে পারে। এর পরেই ভূপতি নগরে এই ঘটনা। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য জানান অবিলম্বে ওই এন আই এ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি ওসি বদল হতে পরে তবে তাকেও বদলি করতে হবে। এবিষয়ে দিল্লিতে কমিশনের কাছে এক প্রতিনিধি দল অভিযোগ জানাতে যাবে শীঘ্রই। হোম মিনিস্ট্রি সরসরি জড়িত এই কাণ্ডের সঙ্গে তাদের মদতে এই কাজ চলছে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top