News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কালবৈশাখীর তাণ্ডব, ডিমা হাসাওয়ের জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে ভেঙে পড়েছে প্রকাণ্ড গাছ
Image

কালবৈশাখীর তাণ্ডব, ডিমা হাসাওয়ের জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে ভেঙে পড়েছে প্রকাণ্ড গাছ

হাফলং (অসম), ৭ এপ্রিল (হি.স.) : কালবৈশাখীর তাণ্ডবে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে ডিমা হাসাও জেলার। আজ রবিবার সন্ধ্যায় প্রবল ঝড়ঝঞ্ঝায় জেলা সদর শহর হাফলঙে জেলাশাসকের কার্যালয়ের সামনে প্রকাণ্ড গাছ ভেঙে পড়ে। এতে জেলাশাসকের কার্যালয়ের সামনে একটি টাটা মোবাইল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে গোটা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাছাড়া বিশাল এই গাছ ভেঙে পড়ায় ওই এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত কয়েকদিন থেকে ডিমা হাসাও জেলার বিভিন্ন এলাকায় প্রবল ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে বহু মানুষের বাড়িঘর তছনছ হয়ে গেছে।

এদিকে জেলাশাসকের কার্যালয়ের সামনে রবিবার সন্ধ্যায় যে গাছ ভেঙে পড়েছে, এতে সৌভাগ্যবলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top