নওয়াদা, ৭ এপ্রিল (হি.স.) : বিহারে উন্নয়ন দ্রুত গতিতে হচ্ছে, এই মন্তব্য করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রবিবার বিহারের নওয়াদায় একটি নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। তিনি এদিন আরও বলেন, ২০০৫ সালের আগে বিহারের অবস্থা কী ছিল? আর এখন সেখানকার কী অবস্থা সেটা দেখুন? বিহারে যাতায়াতের কোনও রাস্তা আগে ছিল না, আর আজ রাস্তা তৈরি হওয়ায় সেই সমস্যা মিটেছে। সেই কথা কখনও ভুলবেন না আপনারা। আপনারা কোনও চিন্তা ছাড়া ঘুরে বেড়াতে পারেন। এদিনের এই জনসভায় প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন। সবাই জানে উনি কী কাজ করেছেন। তাই আমি হৃদয় থেকে ওঁনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। স্বামী ও স্ত্রী (লালু যাদব এবং রাবড়ি দেবী) ১৫ বছর রাজত্ব করেছেন কিন্তু বিহারে কোনও কাজ হয়নি বলেও তিনি তোপ দাগেন।

বিহারে উন্নয়ন দ্রুত গতিতে হচ্ছে : নীতীশ কুমার
Tags:
Releated Posts
মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…
গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ
ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…
বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের
বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…
ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক
রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…


















