News Flash

  • Home
  • দেশ
  • ক্রান্তিতে চা বাগান থেকে চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধার
Image

ক্রান্তিতে চা বাগান থেকে চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধার

ক্রান্তি, ৭ এপ্রিল(হি.স.) : ক্রান্তি ব্লকের সুবর্ণপুর চা বাগানের বারোঘড়িয়া পাঁচ নম্বর সেকশন থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধার। রবিবার ওই চিতাবাঘের দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শ্রমিকরা চা বাগানে কাজ করতে যাওয়ার সময় দুর্গন্ধে কাজ করতে পারছিলেন না। ওই পচা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়েই বাগানে চিতাবাঘটির দেহ দেখতে পান। খবর পেয়ে বন দফতরের আপালচান্দ রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘের দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। কী কারণে চিতাবাঘটির মৃত্যু হল তা খতিয়ে দেখছে বন দফতর। চিতাবাঘটির দেহ ময়নাতদন্তের জন্য লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে বলে বন দফতর সূত্রে খবর।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top