জামুই, ৪ এপ্রিল (হি.স.) : আরজেডি ১৫ বছরে কিছুই করেনি, বৃহস্পতিবার এই মন্তব্য করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিন বিহারের জামুইতে প্রধানমন্ত্রীর জনসভায় ভাষণে একথা বলেন নীতীশ কুমার।
তিনি এদিন জনসভা থেকে আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক কাজ করেছেন। আপনি কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দিয়েছিলেন যা আমাদের দাবি ছিল, মানুষ একথা কোনওদিন ভুলবে না। আমরা এনডিএ-র সঙ্গে ২০০৫ সাল থেকে একসঙ্গে কাজ করছি। যে গতিতে তাঁরা কাজ করেছে তা অপরিসীম। আরজেডি কেবল কথাই বলতে পারে, কিন্তু যখন তাঁরা ১৫ বছর পেল তাঁরা কোনও কাজই করেনি। আরজেডি–র শাসনকালে সন্ধ্যার পর মানুষ ঘরের বাইরেও যেতে পারত না বলেও ক্ষোভ উগড়ে দেন নীতীশ কুমার।



















