News Flash

Image

ডিমা হাসাওয়ে ফের সড়ক দুৰ্ঘটনা, হতাহত দুই

হাফলং (অসম), ৪ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলায় ফের সংঘটিত হয়েছে সড়ক দুৰ্ঘটনা। বুধবার রাতে উমরাংসোর ১৪ কিলো এলাকায় সংঘটিত সড়ক দুৰ্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর পাশাপাশি একজন গুরুতরভাবে আহত হয়েছেন।

জানা গেছে, বুধবার রাত প্রায় আটটা নাগাদ এএস ১ ৩১ ই ৫০৭৯ নম্বরের একটি স্কুটি এমএল ০৪ সি ৪৩৯৮ নম্বরের টাটা সুমোকে ধাক্কা মারে। যার দরুন স্কুটির দুই আরোহী গুরুতরভাবে আহত হয়।

দুৰ্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় আহত দুজনকে উমরাংসো হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে তাদের অবস্থা আশংকাজনক বলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য হোজাই পাঠিয়ে দেন কর্তব্যরত ডাক্তার। কিন্তু হোজাই যাওয়ার পথে অনিল মারাক (২৯) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে। ওই দুৰ্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন রঞ্জু দাস (২৮) নামের অপর একজন। তাঁর চিকিৎসা চলছে হোজাই হাসপাতালে।

দুদিন আগে ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এক সংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, ডিমা হাসাও জেলায় মদ্যপান করে গাড়ি চালানোর দরুন এ ধরনের দুৰ্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা গভীর উদ্বেগের বিষয়। জাতীয় সড়ক ও স্টেট হাইওয়ের পার্শ্ববর্তী ধাবা এবং পান দোকানগুলিতে অবৈধ ভাবে মদ বিক্ৰি হয়। ফলে যানবাহনের চালকরা সহজেই মদ্যপান করে গাড়ি চালায়। যার দরুন ডিমা হাছাও জেয়ায় দুৰ্ঘটনার সংখ্যা ক্ৰমশ বৃদ্ধি হচ্ছে।

এখন এ সব ধাবা ও পান দোকানগুলিতে চলবে পুলিশের অভিযান। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে মাৰ্চ মাস পর্যন্ত ডিমা হাসাও জেলায় সড়ক দুৰ্ঘটনায় ১০ জন লোক প্ৰাণ হারিয়েছেন এবং ১১ জন গুরুতরভাবে আহত হয়েছেন। কিন্তু বুধবার রাতে উমরাংসোর সড়ক দুৰ্ঘটনার পর মৃত্যুর সংখ্যা গত তিন মাসে বেড়ে দাঁড়িয়েছে ১১ এবং গুরুতর আহতের সংখ্যা ১২।

Releated Posts

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top