News Flash

  • Home
  • দিনের খবর
  • দাউ দাউ করে জ্বলছে সোনামুখীর জঙ্গল, আগুন নেভাতে ঝাঁপালো খুদে খুদে ছাত্রছাত্রী
Image

দাউ দাউ করে জ্বলছে সোনামুখীর জঙ্গল, আগুন নেভাতে ঝাঁপালো খুদে খুদে ছাত্রছাত্রী

বাঁকুড়া, ৩ এপ্রিল (হি.স): চারিদিকে যখন ভোট উন্মাদনা। ঠিক তখনই বাঁকুড়ার সোনামুখীতে ছাত্র-ছাত্রীরা জঙ্গলের আগুন নেভাতে ব্যস্ত। এ-এক অন্য চিত্র। একটা মন ভালো করা ছবি। দাও দাও করে জ্বলছিল সোনামুখীর জঙ্গল। স্কুলে পরীক্ষা দিতে আসছিলেন সোনামুখী ব্লকের খাগ জুনিয়ার হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সৌম কর্মকার। নজরে আসে জঙ্গলে আগুন লাগার দৃশ্য। প্রাণপন ছুটে আসে স্কুলে ঘটনার কথা জানাই সহপাঠীদের এবং স্কুলের শিক্ষকদের। সময় অপচয় না করে স্কুল থেকে জঙ্গলের উদ্দেশ্যে ছুটতে থাকে ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষকরা। হাতের কাছে যে যা পেয়েছে তাই দিয়েই আগুন নেভানোর চেষ্টা করে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা। দেখা যায় কেউ গাছের ডালা ভেঙে কেউ ধুলোবালি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে খুদে পড়ুয়ারা। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে, এরপর দীর্ঘ সময় পরে ঘটনাস্থলে আসে বনদপ্তরের কর্মীরা। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোন অসাধু ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। খাগ জুনিয়র হাই স্কুলের খুদে পুরুষদের দাবি এইভাবে জঙ্গলে আগুন লাগালে পরিবেশে অক্সিজেনের ঘাটতি হবে। ছোট চারা গাছ নষ্ট হবে। মৃত্যু হবে জঙ্গলের পশু পাখির থেকে শুরু করে ছোট ছোট প্রাণীদের । স্কুলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পরিবেশ সম্বন্ধে এতটা সচেতন দেখে খুশি এলাকার মানুষজন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top