News Flash

Image

হাইলাকান্দিতে ভোট গ্রহন কর্মীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষন শুরু

হাইলাকান্দি (অসম) ২ এপ্রিল (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচন হাইলাকান্দি জেলায় সুন্দর সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে জেলার ভোট গ্রহণ কর্মীদের দ্বিতীয় পর্যায়ের ইভিএম প্রশিক্ষণ মঙ্গলবার থেকে হাইলাকান্দি এস এস কলেজে শুরু হয়েছে । দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্বে মংগলবার দুই শিফটে মোট ৯২০ জন প্রিসাইডিং অফিসার, ফাস্ট পোলিং অফিসারকে ইভিএম মেশিনের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের প্রশিক্ষণ দেওয়া হয়।

এদিন লোকসভা নির্বাচনের ট্রেনিং সেলের তত্বাবধানে এস এস কলেজের নয়টি কক্ষে দুই শিফটে মোট ৯২০ জন ভোট গ্রহণ কর্মীদের প্রশিক্ষণ সুন্দর সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় । সকাল সাড়ে নয়টা থেকে বারোটা এবং সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত প্রিসাইডিং অফিসার ও প্রথম পোলিং অফিসারদের প্রশিক্ষণ শিবিরে মাস্টার ট্রেনার হিসেবে এস এস কলেজ, এ এল চৌধুরী কলেজ, লালা রুরাল কলেজ, এস কে রায় কলেজ সহ বিভিন্ন হায়ারসেকেন্ডারি স্কুলের নির্বাচিত বিষয় শিক্ষকরা সহ ট্রেনিং সেলের পক্ষে বাহারুল ইসলাম লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন ।

হাইলাকান্দি জেলায় লোকসভা নির্বাচন সুন্দর সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শেষে মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । আগামী পাঁচ এপ্রিল দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ আবারও অনুষ্ঠিত হবে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top