News Flash

  • Home
  • দিনের খবর
  • সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন সঞ্জয় সিং, জামিন প্রদান করল সর্বোচ্চ আদালত
Image

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন সঞ্জয় সিং, জামিন প্রদান করল সর্বোচ্চ আদালত

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। মঙ্গলবার সঞ্জয় সিংকে জামিন প্রদান করেছে সর্বোচ্চ আদালত। আবগারি দুর্নীতির অনিয়ম সংক্রান্ত মামলায় বিচার চলাকালীনই এএপি সাংসদ সঞ্জয় সিংকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এ বিষয়ে সঞ্জয় সিংয়ের আইনজীবী ঋষিকেশ কুমার বলেছেন, “সঞ্জয় সিংকে জামিন দেওয়া হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, সঞ্জয় সিংকে জামিন দেওয়া হয়েছে, কারণ ইডি তাঁদের মামলার কোনও যুক্তি-তর্ক করেনি। বিচারকরা স্পষ্ট করে দিয়েছেন যে, সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে মামলা করার জন্য কোনও বিশ্বাসযোগ্য উপাদান নেই। ইডি আদালতে স্বীকার করেছে।”

সঞ্জয় সিংয়ের জামিন পাওয়া প্রসঙ্গে তাঁর মা রাধিকা সিং বলেছেন, “আমরা ভীষণ খুশি, আমরা এ জন্য অপেক্ষা করছিলাম, সুপ্রিম কোর্টকে অনেক ধন্যবাদ। আমার ছেলে নির্দোষ। তাঁকে গ্রেফতার করা উচিত হয়নি, যাইহোক জামিন পাওয়ায় আমরা খুশি।” এদিকে, সঞ্জয়ের জামিন পাওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র নাথ পান্ডে বলেছেন, “সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আমরা আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি।”

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top