News Flash

Image

হাফলঙে গ্রেফতার বমাল দুই ড্রাগস কারবারি

হাফলং (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে বমাল দুই ড্রাগস কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুই ড্রাগস কারবারিকে প্রবাল দেবনাথ এবং প্রকাশ সিনহা বলে পুলিশ শনাক্ত করেছে।

গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ শনিবার দুপুরের দিকে হাফলং বাজারে ডিএসপি ও হাফলং সদর থানার টিএসআইয়ের নেতৃত্বে এক অভিযান চালানো হয়েছিল। অভিযানে একটি দোকান থেকে ২৪টি কন্টেইনারে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করেছে অভিযানকারী পুলিশের দল। হেরোইন কারবারের অভিযোগে প্রবাল দেবনাথ এবং প্রকাশ সিনহাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

থানায় জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃত দুজনকে এনডিপিএএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে বাজারে এভাবে ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছিল এরা।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top