News Flash

Image

হাইলাকান্দিতে ভোটের জোনাল, সেক্টর অফিসারদের প্রশিক্ষণ ৩ এপ্রিল

হাইলাকান্দি(অসম) ৩০ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার ১২১ হাইলাকান্দি এবং ১২২ আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে নিযুক্তিপ্রাপ্ত সব জোনাল অফিসার এবং সেক্টর অফিসার, রিজার্ভ জোনাল, সেক্টর অফিসারদের দ্বিতীয় পর্যায়ের একদিবসীয় প্রশিক্ষন আগামী ৩ এপ্রিল হাইলাকান্দি রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে । প্রথম অধিবেশন শুরু হবে সকাল ১০.৩০ মিনিটে । চলবে ১২.৩০ মিনিট পর্যন্ত । দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা ১ টায় এবং চলবে ৩টা অবধি । প্রশিক্ষণ শিবিরে জোনাল ও সেক্টর অফিসারদের দায়িত্ব, কর্তব্য সহ ইভিএম, ভি ভি প্যাট বসানো, প্রতিস্থাপন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে ।

প্রশিক্ষন শিবিরে নিযুক্তি প্রাপ্ত জোনাল ও সেক্টর অফিসারদেরকে যথাসময়ে উপস্থিত থাকতে লোকসভা নির্বাচনের পার্সোনাল সেলের অফিসার ইনচার্জ আহবান জানিয়েছেন। প্রশিক্ষণ শিবিরে মাস্টার ট্রেনার হিসেবে এস এস কলেজের সহকারী অধ্যাপক পিনাক পানি নাথ, ডায়েটের লেকচারার নুরুল হুদা চৌধুরী, আলগাপুর পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক হিফজুর রহমান মজুমদার, ও গভট ভি এম হায়ারসেকেন্ডারি স্কুলের দিলীপ সুত্রধরকে নিযুক্তি দেওয়া হয়েছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top