News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়ি বাড়ি ভোট প্রচারে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার
Image

বাড়ি বাড়ি ভোট প্রচারে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার

আগরতলা, ২৯ মার্চ : ৭ রামনগরের উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার রামনগর এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার জোর কদমে চালিয়েছেন। কারণ ইন্ডি জোটের প্রার্থী তথা রতন দাসের বিরুদ্ধে তাঁকে লড়াই করতে হবে।
নিজের পাশাপাশি রামনগরবাসির উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকেও বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিন ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে দীপক মজুমদার জানিয়েছেন, রামনগর এলাকাবাসীর বিপুল শুভেচ্ছা নিশ্চয়ই নির্বাচনের এই প্রতিদ্বন্দ্বিতাতে আমাকে অনেক শক্তি যোগাবে। তাঁর বিশ্বাস রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়ে আবারো বিধানসভায় পদ্মফুল পাঠাবেন এলাকার গণদেবতাগণ।

এদিন তিনি আরও বলেন, বামফ্রন্ট সরকার দীর্ঘদিন ধরেই রামনগর এলাকাকে বঞ্চিত করে রেখেছিল। পরবর্তীতে বিজেপি সরকার আসার পর অনেক উন্নয়নমুখী কাজ প্রয়াত সুরজিৎ দত্ত করেছেন। তারপরও যে কাজগুলি বাকি আছে সেগুলি করার চেষ্টা করবেন তিনি।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top