News Flash

  • Home
  • দিনের খবর
  • বীরভূমে বাড়ি থেকে উদ্ধার মা ও ছেলের দেহ, খুন বলে অনুমান পুলিশের
Image

বীরভূমে বাড়ি থেকে উদ্ধার মা ও ছেলের দেহ, খুন বলে অনুমান পুলিশের

বীরভূম, ২৯ মার্চ (হি.স.): বীরভূম জেলার মল্লারপুরের কানাচি গ্রামে একটি বাড়ি থেকে উদ্ধার হল মা ও শিশুর মৃতদেহ। দু’জনেরই মাথায় আঘাত রয়েছে। পুলিশের অনুমান মা ও ছেলেকে খুন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, বছর ২৫-এর ওই গৃহবধূর নাম সুমি হাঁসদা এবং তার পাঁচ বছরের পুত্র সন্তানের নাম দীপু হাঁসদা। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার সকালে মল্লারপুরের আদিবাসী পাড়ায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় পাঁচ বছরের ছেলের রক্তাক্ত দেহ। মেঝেয় পড়েছিল শিশুটির মা সুমি হাঁসদা (‌২৫)‌। রামপুরহাট মেডিক্যাল কলেজে মারা যান সুমি হাঁসদা।

পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে মা ও সন্তানকে আঘাত করা হয়েছিল। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। আর হাসপাতালে মারা যায় শিশুটির মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় কেউ এখনও গ্রেফতার হয়নি।

জানা গেছে, মল্লারপুরের আদিবাসী পাড়া কানাচি গ্রামে শাশুড়ি ও ৫ বছরের ছেলেকে নিয়ে থাকত সুমি হাঁসদা। স্বামী কর্মসূত্রে থাকেন মুম্বইয়ে। সুমি এলাকার প্রাক্তন সেনাকর্মী আবদুল গফফরের বাড়িতে কাজ করত। স্থানীয়দের মতে, বৃহস্পতিবার তাঁর শাশুড়ি অন্যত্র গিয়েছিলেন। রাতে বাড়িতে ছেলেকে নিয়ে একাই ছিল সুমি। শুক্রবার সকালে গোটা ঘটনা প্রকাশ্যে আসে।

Releated Posts

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top