News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৪ মার্চ আত্মহত্যার চেষ্টা! ২৮ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এরোডের সাংসদ গণেশমূর্তির
Image

২৪ মার্চ আত্মহত্যার চেষ্টা! ২৮ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এরোডের সাংসদ গণেশমূর্তির

এরোডে, ২৮ মার্চ (হি.স.): অকালেই অস্বাভাবিক মৃত্যু হল তামিলনাড়ুর এরোডের এমডিএমএকে সাংসদ গণেশমূর্তির। গত ২৪ মার্চ তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৫.০৫ মিনিট নাগাদ গণেশমূর্তির মৃত্যু হয়েছে। আত্মহত্যার চেষ্টা করায় গত ২৪ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ২৮ মার্চ তাঁর মৃত্যু হয়েছে।

দলীয় সূত্রের খবর, গত ২৪ মার্চ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন এরোডের এমডিএমকে সাংসদ গণেশমূর্তি। তাঁকে সঙ্কটজনক অবস্থায় কোয়েম্বাটুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফলে করে বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top