News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপিতে যোগ দিলেন আর কে এস ভাদৌরিয়া, প্রাক্তন বায়ুসেনা প্রধানকে স্বাগত জানালেন অনুরাগ
Image

বিজেপিতে যোগ দিলেন আর কে এস ভাদৌরিয়া, প্রাক্তন বায়ুসেনা প্রধানকে স্বাগত জানালেন অনুরাগ

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে রবিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া। রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুরের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন আর কে এস ভাদৌরিয়া। এছাড়াও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন ওয়াইএসআরসিপি নেতা ভারাপ্রসাদ রাও ভেলাগাপাল্লি। উভয়কেই বিজেপিতে স্বাগত জানান বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
বিজেপিতে যোগ দেওয়ার পর প্রাক্তন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া বলেছেন, “আবারও দেশ গঠনে অবদান রাখার এই সুযোগ দেওয়ার জন্য আমি দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আমি চার দশকেরও বেশি সময় ধরে বায়ুসেনাতে কাজ করেছি, কিন্তু আমার কাজের সেরা সময় ছিল বিজেপি সরকারের নেতৃত্বে গত ৮ বছর। আমাদের সশস্ত্র বাহিনীকে ক্ষমতায়ন ও আধুনিকীকরণ এবং তাঁদের আত্মনির্ভরশীল করার জন্য এই সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে তা কেবল বাহিনীতে একটি নতুন সক্ষমতার জন্ম দেয়নি বরং তাদের একটি নতুন আত্মবিশ্বাসও দিয়েছে। সরকারের আত্মনির্ভর পদক্ষেপের ফলাফল এখন দেখা যাচ্ছে।”

Releated Posts

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

রিয়েল-টাইম বিপর্যয় সতর্কতায় ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম’ চালু করল কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সতর্কতা পৌঁছে দিতে কেন্দ্র সরকার ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট…

ByByNews Desk May 2, 2026

বেঙ্গলে গণনা কর্মী নিয়ে তৃণমূলের আবেদন খারিজে সুপ্রিম কোর্ট — বিজেপির স্বাগত

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোট গণনা কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট-এর হস্তক্ষেপে অস্বীকৃতিকে স্বাগত জানাল বিজেপি।…

ByByNews Desk May 2, 2026

উত্তরপ্রদেশে স্কুল পড়ুয়াদের দিয়ে জোর করে শ্রম করানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ

বাঁদা (উত্তরপ্রদেশ), ২ মে (আইএএনএস): উত্তরপ্রদেশের বাঁদা জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে একটি জুনিয়র হাইস্কুলের পড়ুয়াদের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top