News Flash

Image

ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি কল্যাণপুরে

নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ২৪ মার্চ: ঝড়ের দাপটে বহু বাড়িঘর, গাছপালা, বিদ্যুতের খুঁটি ভূপাতিত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছেন অনেকে। শনিবার রাতে হঠাৎ ঝড়ের তীব্র গতির দমকা হাওয়া চারিদিকে প্রবাহিত হতে থাকে। বিদ্যুৎবিহীন রাতের ঘোর অন্ধকারে তীব্রবেগে বাতাস। দৌড়ঝাঁপ সর্বত্র। বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল এক ঝলকে কল্যানপুরের বিভিন্ন গ্রামবাসীদের বাড়ি ঘরের টিনের চাল, বাউন্ডারির টিন, আস্তানা উড়তে থাকে।  এক বাড়ি থেকে অন্য বাড়ি। এরই মধ্যে গাছপালা ভেঙ্গে পড়তে থাকে।  স্বল্প সময়ের ঝড়ের তীব্রতার মাঝে অঝোরে বৃষ্টি শুরু হয়। শেষ পর্যন্ত ঝড় বৃষ্টি থামতেই মানুষের কোলাহল, দৌড়ঝাপ। পথঘাট বিভিন্ন দিকেই বন্ধ হয়ে পড়ে। ছিন্ন ভিন্ন বিদ্যুতের খুঁটি।

স্বল্প সময়ে কল্যাণপুর এলাকার বিভিন্ন গ্রাম সফরে দেখা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি ঘিলাতলি, কমলনগর, উত্তর কমলনগর, উত্তর ঘিলাতলি, পূর্ব কল্যাণপুর, কুঞ্জবন প্রভৃতি এলাকায়। পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের গোপালনগর গ্রামে ঝড়ের দাপটে জনৈক কৃষক পরিবার সর্বস্বান্ত হয়েছে।

গ্রামের বাসিন্দা প্রবোধ রুদ্রপালের খামারবাড়িতে বিশালাকার ছাগল ফার্মের চারটি ঘর একেবারে লন্ডভন্ড হয়ে ভূপতিত হয়েছে। রাতের আধারে এই ঘটনার অব্যহতি পর ফার্মের সমস্ত ছাগল উধাও। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা হয়েছে বলে জানান গৃহকর্তা। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতি নিরুপনে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অনেকেই।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top