News Flash

  • Home
  • দিনের খবর
  • সম্পূর্ণ অর্থায়ন ভারতের, থিম্পুতে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image

সম্পূর্ণ অর্থায়ন ভারতের, থিম্পুতে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

থিম্পু, ২৩ মার্চ (হি.স.): ভুটানের থিম্পুতে গয়ালতসুয়ান জেটসুন পেমা ওয়াংচুক মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুটান সফরের অন্তিম দিনে শনিবার সকালে থিম্পুতে গয়ালতসুয়ান জেটসুন পেমা ওয়াংচুক মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী, উপস্থিত ছিলেন ভুটানের রাজা শেরিন তোবগেও। এই হাসপাতালটি সম্পূর্ণরূপে ভারত সরকারের অর্থায়নে পরিচালিত হয়েছে।

থিম্পুতে গয়ালতসুয়ান জেটসুন পেমা ওয়াংচুক মা ও শিশু হাসপাতালের উদ্বোধনের বিষয়ে, ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিয়নপো ট্যান্ডিন ওয়াংচুক বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হাসপাতালের উদ্বোধন করেছেন, এটা স্বাস্থ্য মন্ত্রক এবং ভুটানের সমস্ত জনগণের জন্য সম্মানের বিষয়। এই হাসপাতালটি ১৫০ শয্যা বিশিষ্ট ভুটানের সকল মা ও শিশুদের জন্য উৎসর্গ করা হয়েছে।” এই হাসপাতাল উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে জানিয়েছেন, “এই সুবিধা সুস্থ ভবিষ্যত প্রজন্মকে লালনপালনের প্রতিশ্রুতি মূর্ত করে।”

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top