News Flash

  • Home
  • খেলা
  • ‌সোমদেবের হাত ধরে বিলোনিয়াকে হারিয়ে সেমি-র লক্ষ্যে উদয়পুর
Image

‌সোমদেবের হাত ধরে বিলোনিয়াকে হারিয়ে সেমি-র লক্ষ্যে উদয়পুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সেমিফাইনালের দোড়গোরায় উদয়পুর মহকুমা। গ্রুপে ৩ ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়ে। শুক্রবার বিলোনিয়া মহকুমাকে ১৫৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে গ্রুপে জয়ের হ্যাটট্রিক করলো সুবল চৌধুরির ছেলেরা। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। কে বি আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে উদয়পুর মহকুমা টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৭ রান করে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ৪০ ওভারে। দলের পক্ষে শ্রীশান্ত দাস ৪০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪২, শ্রীমন দেবনাথ ৩২ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৯, বিপ্রজিৎ দাস ৫৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩১, সাহিন হোসেন পোদ্দার ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং রিহান আক্তার ৪৯ বল খেলে ১৮ রান করে। বিলোনিয়ার পক্ষে দেবজিৎ ভৌমিক ৩৩ রানে ৩ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে বিলোনিয়া মহকুমা মাত্র ৪১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অর্কনীড় দত্ত ৩১ বল খেলে ১২ রান করে। উদয়পুরের সোমদেব শীল ৭ রানে ৫ টি এবং গঙ্গাজয় দাস ৬ রানে ৩ টি উইকেট দখল করে। উত্তর বিলোনিয়া মাঠে অপর ম্যাচে সাব্রুম মহকুমা ৫ উইকেটে পরাজিত করে অমরপুর মহকুমাকে। আসরে এটাই প্রথম জয় সাব্রুম মহকুমার। সকালে প্রথমে ব্যাট নিয়ে আমরপুর মহকুমা ৮১ রান করে। দলের পক্ষে পৃথ্বিরাজ চৌধুরি ২৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং আশিক দেব ৪৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। সাব্রুমের অর্পন দাস ৬ রানে এবং পল্লব নাথ ২৩ রানে ৩ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সাব্রুম মহকুমা ৫ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ত্রিদীপ মজুমদার ৪৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং অরিজিৎ দত্ত ৩১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে,।‌

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top