News Flash

  • Home
  • খেলা
  • তৃতীয় নর্থইস্ট গেমস-এর সমাপ্তি আজ পদক জয়ের ধারা অব্যাহত ত্রিপুরার
Image

তৃতীয় নর্থইস্ট গেমস-এর সমাপ্তি আজ পদক জয়ের ধারা অব্যাহত ত্রিপুরার

সুপ্রভাত দেবনাথ, নাগাল্যান্ড, ২২ মার্চ।। পূর্বোত্তরের বৃহত্তম ক্রীড়া যজ্ঞ নর্থ ইস্ট গেমস এখন সমাপনীর লক্ষ্যে। নাগাল্যান্ডের ডিমাপুর ও কোহিমায় আয়োজিত তৃতীয়বারের নর্থইস্ট গেমস আগামীকাল আনুষ্ঠানিকভাবে পরিসমাপ্তি ঘটছে। এদিকে অংশগ্রহণকারী সিকিম সহ পূর্বোত্তরের সাতটি রাজ্যের মধ্যে ত্রিপুরা তাদের পদক জয় আজ, শুক্রবার চতুর্থ দিনেও অব্যাহত রেখেছে। যদিও আজ দুটি ইভেন্ট থেকে দুটি ব্রোঞ্জ পদক এসেছে। অ্যাথলেট মৌসুমী দেব লং জাম্পে ৪.৭৬ মিটার লাফিয়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছে। ব্যাডমিন্টনে মিক্সড ডাবলসে ঋতেশ কোঠারি এবং রুপশ্রী নাথ তৃতীয় স্থান অর্জনের সুবাদে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। উল্লেখ্য, তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ত্রিপুরার জুটি সিকিম দলকে ২১-৬, ১৭-২১ এবং ২১-১৮ পয়েন্টে তথা ২-১ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে। আগামীকাল প্রতিযোগিতার অন্তিম দিনে ক্রস কান্ট্রিতে ত্রিপুরার খেলোয়াররা অংশগ্রহণ করবে। এতেও পদক জয়ের সম্ভাবনা রয়েছে বলে অ্যাথলেটরা আশাবাদী। এদিকে, তৃতীয় নর্থইস্ট গেমসে বিশেষ করে কোহিমায় আই.জি স্টেডিয়ামে আয়োজিত অ্যাথলেটিক্স ইভেন্টে ত্রিপুরা দলের হয়ে পদকজয়ী খেলোয়ারদের টিম কোচ অমিয় কুমার দাস নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী নাগা মিনি শোওয়াল তথা মাফলার ও পুষ্প স্তবকে সংবর্ধনা জানান। ‌ বিশেষ করে ফাতেমা বেগম, দীপশিখা সূত্রধর, ঝর্না বালা দেবনাথ, ইয়াসমিন আক্তার, সৌরভ হোসেন ও মৌসুমী দেব এবং কোচ সীমা দত্ত এবং ম্যানেজার কামাল হোসেনের পাশাপাশি পুরো টিমকেই ধন্যবাদ জানান। আগামীকাল নর্থইস্ট গেমসের ফুটবল ফাইনালে মনিপুর ও মিজোরাম পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, ত্রিপুরাকে হারানো দুই দল নাগাল্যান্ড ও অরুনাচল প্রদেশ সেমিফাইনালে প্রবেশ করলেও শেষ চারের লড়াইয়ে হেরে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে হচ্ছে আগামীকাল। শুক্রবার, প্রথম সেমিফাইনালে মনিপুর ২-১ গোলে নাগাল্যান্ডকে এবং দ্বিতীয় সেমিফাইনালে মিজোরাম ২-০ গোলে অরুণাচল প্রদেশকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top